সামনে মানুষ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পিছনে ফিরলেই দেখি কুশ্রী কুশ্রী
কুশ্রী একতাল প্রকৃতি-পাগল মেঘে
লেগে আছে বিদ্যুতের ছটা
যেন গুড়ো চুল কোনো উড়ন্ত বিধবা
চাঁদের পিছল স্নেহ
কিংবা নৃত্যে বেসামাল জল
হাওয়ায় পাটের ফেঁসো
অবিশ্রান্ত ওড়াউড়ি করে
পিছন ফিরলেই দেখি এইসব
সামনে মানুষ ||
কাব্যগ্রন্থ :
”হেমন্ত যেখানে থাকে"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।