মিনতি মুখচ্ছবি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যাবার সময় বোলো কেমন করে
এমন হলাে, পালিয়ে যেতে চাও?
পেতেও পারাে পথের পাশের নুড়ি
আমার কাছে ছিলাে না মুখপুড়ি
ভালােবাসার কম্পমান ফুল।
তােমায় দেবাে, বাগান দ্যাখাে ফাঁকা
তােমায় নিয়ে যাবাে রােরাের ধার
তােমায় দেখে সবার অন্ধকার
মুছতে গেলে সময়, আমার সময়।
ফিরে আবার আসবাে না কক্ খনাে
তােমার কাছে ভুলতে পরাজয়।
সবাই বলতাে, ইচ্ছেমতন এসাে
অমুক মাসে, বছরে দশবার!
তুমি আমায় বললে, এসাে নাকো
জীবনভর কাজের ক্ষতি করে৷
কাব্যগ্রন্থ --
হে প্রেম হে নৈঃশব্দ্য
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।