আঞ্চলিক প্রেম তার পথঘাট
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আঞ্চলিক প্রেম, তার পথঘাট প্রশস্ত এখনো পুরোনো দিনের মতো
গাড়ি চলে, শস্তায় সুদিন বিক্রি হয় ক্লাশ-ছেড়ে আসা
বই 'জমে থাকে স্মৃতির গুদামে
এখনো সকলে আছে ঠিকঠাক বারান্দায় বসে
যেন জলে, বয়সে পা ভেজা
আর তুমি? ভিতরে-ভিতরে পুষে নীল এক ক্লান্ত বনভূমি
একেবারে বদলে গেছো,
নাকি সব সাষ্ঠাঙ্গে বদলেছে
আবহ, শহর, সাধ—সবকিছু?
আমি কী নতুন বাড়ি তুলেছি বাতাসে—দেখে যাও.
একবার এসে দেখে যাও
এই কি তোমার প্রেম আঞ্চলিক, ভাড়াটের মতো
বাড়ি ছেড়ে গেলে, তাকে ভুলে যাওয়া?
শরীর-সর্বস্ব ভয় হৃদয়ের বৃত্তিগুলো ভাঙে,
সেভাবে কি তোমার স্থিরতা হবে মুঢ় শীতে পাতার মতন?
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'উড়ন্ত সিংহাসন' ( মাঘ -১৩৮৪ )
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।