চতুর্দশপদী কবিতাবলী - ৪৭
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তােমার সংকেত শুধু তুমি জানো, হে অনন্যমনা
জাহাজে এসেছে শিশু, জাহাজেই ফিরে চলে যাবে
বাকি শুধু বাজা বাঁশি , অমরসংগীত বারংবার
তারপর স্তব্ধতায় ক্রমাগত দিবস ফুরাবে।
আমি জানিব না প্রিয়, আমি দেখিব না শিশুটিরে
শুধাবাে না, অতগুলি ময়ূরের মাঝে পরাক্রম
তােমার কি অবিনাশী? শুধাবাে না, যাবে না সমীরে?
শুধাবাে, হে শিশু তুমি কার প্রিয়, কার বা সন্ন্যাস!
তােমার সংকেত শুধু তুমি জাননা , হে অনন্যমনা
আমিও জানি না। জানি কায়মনােবাক্যের বিচ্যুত
কয়েকটি নির্দেশ, সুধাসমর্পণ, কিছু বা করুণা
আর কিছু জানি না হে, কিছু আর জানিতে চাহি না
কে ডাকে প্রিয়ের প্রিয়, অতিনব, মম ওতপ্রােত?
আততায়ী শিশু তুমি রেখে গেছাে আমারই সকাশে!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
[কৃত্তিবাস ॥ পঞ্চদশ সংকলন, ১৩৬৮]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।