পরমেশ্বর তুমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার জিরাফই শুধু লাগে ভালাে, তােমারে লাগে না।
স্বপ্নে প্রতিদিন আমি দশ বারাে বছরে জিরাফের
অতিরিক্ত কিছুই দেখিনি ঐ জিরাফের মতাে
উঁচু গলা থেকে নভােজায়মান চিলের নীলিমা
অপরিবর্তনপ্রিয়, সহচরকরহস্তে ঝর্নাপ্রান্তে ভ্রমণকালীন দেখেছিলাম।
না দেখে ছিলাম তারে কতদিন ?
না - দেখে ছিলাম তারে দশ বারাে বছরের জিরাফের
অতিরিক্ত কিছুই দেখি না যবে, কে সে ?
জিরাফের চেয়ে বড়াে হয়?
নীলিমার চেয়ে সেকি অহরহ ভালােবাসাময়, বড়াে বেদনার?
পরিস্ফুটনের?
আত্মগ্লানিভরা সে কি দৈনন্দিন ব্যক্তিরও নিষ্ঠুর ভালােবাসা, রাজনীতি?
জানি না। বলে না কেউ। সকলের অব্যক্ত গােপন
ঝরে যায় পৃথিবীর আপৎকালীন যক্ষপুরে
মহামহিমার কাছে, তােমাদের কাছে নয় ; ভালােবাসা মানেও হীনতা।
সে খুব বিস্তৃত নয়, জিরাফেরও মতাে নয় অতিক্রান্ত উল্লোল নীলিমে,
সে খুবই নূতনভাবে করে গেছে শব্দে প্রাণপাত,
হে পরমেশ্বর, তুমি ধর্মে আছাে, জিরাফেও আছে।
কাব্যগ্রন্থ
'ঈশ্বর থাকেন জলে' --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।