সবার কাছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সবার কাছে
একটি নতুন বিদায় নেবার বার্তা আছে ...
যাই?
চঞ্চলতার আড়ালে তার সবখানি না পাই,
পাচ্ছি কিছু।
আমার মতন নম্র শামুক, ঐখানে তো মুখটি নিচু !
যেন অথৈ জলের ভারি
আমার দুঃখ - সুখের তরী, ঐরাবতের ও কাণ্ডারী ....
যাই?
চঞ্চলতার আড়ালে তার সব খানি না পাই,
পাচ্ছি কিছু।
আমার মতন নম্র শামুক, ঐখানে তো মুখটি নিচু!
কাব্যগ্রন্থ
উড়ন্ত সিংহাসন
[ ' কবি ও কবিতা ' মহালয়া ১৩৭৪ ]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।