তপস্বিনী ভারত
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
সেদিন ধ্যানের নেত্রে চাহি এই ভারতের পানে,
মনে হল, এর চেয়ে পুণ্য মূর্তি ধরণী না জানে!
বহু কষ্ট বহু চিন্তা, বহু ধৈর্য বহু ধারণায়
বিধাতা করিলা সৃষ্টি তপস্বিনী ভারত মাতায়।
শুষ্ক রুক্ষ জটাজাল মেঘসম ঊর্ধ্ব নীলাকাশে,
যোগমগ্ন শিবনেত্র উত্তমাঙ্গ সমুচ্চ কৈলাসে;
গিরিগাত্র গৈরিকের কর্কশ কৌষিকবাস-পরা; মৃগমদবন্দনাক্ত রুদ্রাক্ষ ও পদ্মবীজ ধরা
বনানি বিপুল হতে; অতীতের ঐশ্বর্য বিভূতি
অবলেপ সর্ব অঙ্গে, ভস্মশেষ বাসনা আহুতি: জাহ্নবীশীতল বক্ষে অগণিত তীর্থহার পরি
দাঁড়াইয়া মৌনবাচা মূর্তিমতী সাধনা-সুন্দরী;
তপোবন-নামাবলী বরঅঙ্গে শোভে সুবিশাল,
সমুদ্র ধোয়ায় যাঁর পাদপদ্ম কোটিকল্পকাল।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।