আশা
এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত · ১ মিনিট পড়ার সময় ·
বাহ্য-জ্ঞান শূন্য করি,নিদ্রা মায়াবিনী
কত শত রঙ্গ করে নিশা-আগমনে!---
কিন্তু কি শকতি তোর এ মর-ভবনে
লো আশা!---নিদ্রার কেলি আইলে যামিনী,
ভাল মন্দ ভুলে লোক যখন শয়নে,
দুখ,সুখ,সত্য,মিথ্যা!তুই কুহকিনী,
তোর লীলা-খেলা দেখি দিবার মিলনে,---
জাগে যে স্বপন তারে দেখাস্,রঙ্গিণি!
কাঙ্গালী যে,ধন-ভোগ তার তোর বলে;
মগন যে,ভাগ্য-দোষে বিপদ-সাগরে,
(ভুলি ভূত,বর্ত্তমান ভুলি তোর ছলে)
কালে তীর-লাভ হবে,সেও মনে করে!
ভবিষ্যৎ-অন্ধকারে তোর দীপ জ্বলে,---
এ কুহক পাইলি লো কোন্ দেব-বরে?
কত শত রঙ্গ করে নিশা-আগমনে!---
কিন্তু কি শকতি তোর এ মর-ভবনে
লো আশা!---নিদ্রার কেলি আইলে যামিনী,
ভাল মন্দ ভুলে লোক যখন শয়নে,
দুখ,সুখ,সত্য,মিথ্যা!তুই কুহকিনী,
তোর লীলা-খেলা দেখি দিবার মিলনে,---
জাগে যে স্বপন তারে দেখাস্,রঙ্গিণি!
কাঙ্গালী যে,ধন-ভোগ তার তোর বলে;
মগন যে,ভাগ্য-দোষে বিপদ-সাগরে,
(ভুলি ভূত,বর্ত্তমান ভুলি তোর ছলে)
কালে তীর-লাভ হবে,সেও মনে করে!
ভবিষ্যৎ-অন্ধকারে তোর দীপ জ্বলে,---
এ কুহক পাইলি লো কোন্ দেব-বরে?
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।