চতুর্দশপদী কবিতাবলী —৫০
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার আত্মার ক্লান্তি দিতে পেরেছিলাম তােমায়
হে জাহাজ ক্লান্তিহীন, হে জাহাজ অনুধাবনীয়
প্রকৃত প্রসঙ্গহীন, হে জাহাজ তােমারই মায়ায়
কাটাবাে এ - মনঃপ্রাণ — তুমি এসে বিবরণ দিও :
কতগুলি দ্বীপ ফেলে গেছাে পাশে, কত মায়াবিনী
বঞ্চিত পাখির উড়াে দল মাঝে স্ফুরিত ঢেউয়ের
আত্মনিবেদন, হায় হে জাহাজ তােমারে ফাল্গুনী আশা
করে , ভয় হবে , হে জাহাজ ফুরিত ঢেউয়ের
আত্মনিবেদনহীন অভিব্যক্তি বিদায় জানায়
হে বন্ধু, প্রাণের প্রিয় কোনােদিন দেখিনি জোয়ারে
অসংখ্য বরফকুচি ছুটে আসে নিষিদ্ধ খানায়
দূর করে মুহ্যমান অপদস্থ প্রবল গোঁয়ারে।
ক্লান্তি সঁপে দিতে পারি তােমাকেই — তােমার কামান
ডাকে মুহুর্মুহু প্রেত , অশ্রুপাতবদ্ধ পদতলে॥
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।