তোমার জীবন নিতে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমার জীবন নিতে আমি আর নেবো না সময়
অনেক সময় তুমি পেয়েছিলে
অনেক সময়
বাইশ বছর ধরে একই ঘরে পরেছো কাপড়
বাইশ বছর ধরে ছাপ পড়ে গেছে বাথরুমে
তোমার উলঙ্গ বুক, পেট, পদতল আগাগোড়া
অথচ আমার কানে তুমি বলেছিলে, কী নূতন
তোমার সমূহ ফটোগ্রাফ আছে তোমারই এলবামে।
পুরাতন জামা আমি বিস্তর পরেছি মধ্যরাতে
পেটের ভিতর ছিলো গর্জমান তপ্ত নিশাচর
পেটের ভিতরে ছিলো পরমাণু
তখন প্রাস্তর
ছিলো প্রাসাদের পাশে
হঠাৎ নূতন
নূতন পোশাকে বড়ো লোভ হলো পূজার প্রাক্কালে
অগ্রন্থিত কবিতা
১৯৬৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।