এখনাে মানুষই পারে মানুষের শত্রুকে হারাতে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিষ্ঠুর হিংস্ত্রের চেয়ে মানুষের প্রবৃত্তিই বড়াে
আজ, এই দেশে, এই জনারণ্যে, সংস্কৃতিসংকুল চেতনার রং
রক্ত সবই লাল , সবই রুদ্ধশ্বাস ...
শুধু তার মধ্যে এক অনাবিল সান্ত্বনা রয়েছে
এখনাে মানুষ পারে মানুষের শত্রুকে হারাতে
অন্য কেউ নয়, অন্য কিছু নয় সংশ্লিষ্ট তেমন
নীতি ও দুর্নীতি নিয়ে, জীবন মৃত্যুকে নিয়ে, ভাবে—
এবং যে মনুষ্যত্ব স্বর্গে যায়, নরকেও যাবে।
সমান, অতুলনীয় ভবিতব্য বলে মূঢ়তাকে
প্রশ্রয় দেবার দিন আজো শেষ হয়নি যেহেতু
মানুষের ভুল হয়, ত্রুটি হয় রক্তমাখা হয়
শুধু যা হয় না, তাকে সুসময় ভালােবাসা বলে
অভিষিক্ত করা হয় মাত্রাহীন ভাষণে ভূষণে
এবং প্রতিমা গড়ে পুজো করে নিশ্চিতই মানুষ
অগ্রন্থিত কবিতা
দেশ, ২৬ শে ফ্রেব্রুয়ারি, ১৯৭২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।