বিদ্রোহী নানা সাহেব
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
নানার কি, নানাকেলে, আজো আছে ধন?
নানার কি, নানাকেলে, আজো আছে জন?
নানার কি, নানাকেলে, আজো আছে মন?
নানার কি, নানাকেলে, আজো আছে পণ?
নানার কি, নানাকেলে, আজো আছে ডাক?
নানার কি, নানাকেলে, আজো আছে জাঁক?
প্রকাশিছে পাপপন্থা হয়ে পন্থী "ঢুঢু"।
ঢু, মারিতে জানে শুধু ঘটে তার "ঢুঢু”।।
নানা পাপে পটু নানা নাহি শুনে না না।
অধর্মের অন্ধকারে হইয়াছে কানা।।
ভাল-দোবে ভালো তুমি ঘটালে প্রমাদ।
আগেতে দেখেছ ঘুঘু শেষে দেখ ফাঁদ।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।