সবুজের মধ্যে আছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সবুজের মধ্যে আছে আকর্ষক প্রেম ও তৃষ্ণার
জোড়া ভুরু, প্রেম আছে সর্বত্রে জড়িয়ে,
যেও না ছড়িয়ে কেউ কালবৈশাখীর হাওয়া মেঘে ছড়িয়ে দিও না আলো,
এই ঘাস এই লুকোচুরি
মানুষ যেমন থাকে পারম্পর্যহীন পৃথিবীর
একপাশে, ভূলুণ্ঠন তার ভালো লাগে না কখনো
অন্যপাশে শুয়ে থাকে মরীচিকা পিতৃমাতৃহীন
শুয়ে থাকে প্রস্রবণ, শুয়ে থাকে পাথরের পাশে
একা হিম জল আর প্রাণাধিক স্পর্শের মতন ভালোবাসা।
কাব্যগ্রন্থ
'কিছু মায়া রয়ে গেলো'
২৫শে বৈশাখের কবিতা , ১৩৯২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।