ভাবজগতের সন্ধ্যাসঙ্গীত
অণু কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
অবেলায় আজকাল কথা হয় নদীময়
নিজের সনেই ভাব যখন ধূসর হয়।
অর্থাৎ আকাশলোকে সন্ধে সঘন জেগেছে।
ভাবি, বোধ কি জেগেছে?
ছায়াদের স্বয়ম্বরে সন্ধে কি জাগেনি আগে?
মৃদুহাস্যে ভাব বলে – হয়তো তখন তুমি ভাসমান পুরোভাগে!
রেগে অবুঝিয়া বলি – তোমায় বুঝিনা ভালো!
ভাবের জবাব সোজা – সে হতেই পারে সন্ধে কি তেমন ভালো?
ভাবের এইতো জ্বালা এই মৃদুমন্দ দোলা কেউ বুঝুক না বুঝুক সে সন্ধেময় ঢেউ।
ঘুমের বাঁশরী কাঁদে জোছনাজোনাকহীন ঘুমহীন চরাচর আর অবুঝিয়া কেউ।
তখন তুমুল লাল ভাবনায় দোল খায় ধূসর চড়ুই পাখি!
কি জানি তবে কি উড়ো অবেলারও আদিম ডানা গজিয়েছে নাকি!
ভাবতেই বুঝি বুড়ো ভাবের ভিতর সেই কবেকার ঘোর সন্ধে!
যদিও যোজন মাঠ আগলে আজও তার ভাব জাগ্রত পড়ন্ত গন্ধে!
কে বলে তাহারে একা?
এষণাবিদ্ধ তাহার সনে হাজার সন্ধের দেখা।
কে বলে ভাবের খেলা?
সন্ধের সঙ্গীত শোনো ধারণাতীত গভীর শত বোধনের মেলা।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।