রক্তের দাগ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বিষণ্ণ রক্তের দাগ রেখে গেছে অন্ধকারে ফেলে
মুণ্ডুহীন তরুণের উজ্জ্বল বিমূঢ় এক দেহ।
খোলা ছিলো গলির গৃহস্থ জানলা আর
কোষমুক্ত তরবারি ঘাতকের হিংস্র সাংঘাতিক ...
একটি জিজ্ঞাসা নেই ওই দৃষ্টিহীন দর্শকের
চোখে বা কণ্ঠেও নেই একটি অস্পষ্ট উচ্চারণ :
কেন এই নিদারুণ হত্যা? কেন মায়াহীন ক্রোধ
এই বাল্যকালে ওই আমার সন্তান কী করেছে?
কোন অপরাধে এক প্রাণবন্ত জীবন আঁধারে?
ব্যক্তিগত স্বার্থে নয়, ও শুধু বিপ্লব চেয়ে দোষী!
কাব্যগ্রন্থ
'সুন্দর এখানে একা নয়'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।