তুমি যেন ধর্ম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
স্মরণে মেলে না সব, যা পেলে দেবতা যেতাে মরে।
তার রক্তে মেখে হাত, আমি কোথা লুকাই দেবতা,
জানাে সব, বােঝে সব, তবু কেন ঐশ্বর্যে গভীর মনস্কামনার ফুল,
বলে, হায় অ -ফোটা কোরক!
পরাগের বিষে কাঁপি হলুদ বিষগ্ন করজালে ;
সুদীর্ঘ লােহার গন্ধ নেড়ে দেয় মগজের খড়,
হেমন্ত, যা কিছু পেলে দীর্ঘ প্রেম, বুকে নিয়ে চলো—
মড়কে, সাহিত্যে, মদ - মস্করায় , অনভিনিবেশে।
চূর্ণ-চূর্ণ করি স্মৃতি, তুমি কেন ক্রুদ্ধ জানালায়
ছাদের কড়ির নিচে, মেজে ফুঁড়ে, কম্পনের মতাে —
আমায় আদর করাে, স্বপ্নে, রাতে —
চৈতন্যে আমার যেন তুমি ধর্ম, সেই শান্ত অতিক্রম তুমি যেন॥
কাব্যগ্রন্থ-
'হে প্রেম হে নৈঃশব্দ'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।