সারা রাতের মধ্যে আমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সারা রাতের মধ্যে আমার অন্ধ চোখ দুবার ফুটেছে
তোমার মুখের ভালোবাসার নীল-হলুদ জোছছনা দেখতে
সারা রাতের মধ্যে আমার অন্ধ চোখ দুবার ফুটেছে
সেই ফোটা তো ফুলের মতন বকুলগন্ধ ছড়াতে নয়
শোভার উৎস ঝর্নাধারা এমন করে গড়াতে নয়—
সারা রাতের মধ্যে আমার অন্ধ চোখ দুবার ফুটেছে
তোমার চিরকালের চক্ষু আমাকে আজ খুঁজে এনেছে
বন থেকে সেই হরিৎ টিয়ার মতন আমার বন্দীদশা
ভালোবাসার হাওয়ায় আমার পত্রাবলি কেঁপে উঠেছে
সারা রাতের মধ্যে আমার অন্ধ চোখ দুবার ফুটেছে—
দেহ আমার নিভন্ত ধূপ, সেই দেহে আজ আগুন লেগেছে
চমৎকার সেই উচল শোভার মধ্যে কাঠের জোড় খুলেছে
সারারাতের মধ্যে আমার অন্ধা চোখ দুবার ফুটেছে
তোমার জন্মদিনেই প্রথম , দ্বিতীয় আপন জন্ম দেখতে।
অগ্রন্থিত কবিতা
১৯৬৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।