মৃত্যুর মহান জাতিস্মর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সময় থেকে সময়ের বাহিরে দেখেছি
তােমার উজ্জ্বল রূপ, হে নিষাদ, হে মর্মঘাতক
একদিন ; আজ তার ব্যাপক বিস্ময়বহতা
হিংসা, প্রতিশােধ নয় , শুধু এক একাগ্র হিংসার
রূপ দেখে , কান্তি দেখে আমরা ভিতরে বহ্নিমান---
এ কী অরাজক দিন বাংলাদেশে মুহূর্তে এসেছে?
একদিন অন্ধকারে কেদেছিলাে আলােকের কবি
আজ জনপদে হয় বহ্ন্যুৎসব আলাের চিৎকার
ক্রমাগত কবি সুখী দেখে কেন আলাের সুস্থতা
এবং ঋষির মতাে নিস্পৃহতা, পাথরের মতাে।
এরই মধ্যে ভালােবাসা দৈনিক আপ্লুত হয় রসে
প্রকৃত তাত্ত্বিক ঘরে বসে পড়ে মার্কসীয় দর্শন।
ভিতরে বাহিরে দুই কোলাহল দু-মহাল গড়ে
প্রতিটি নিঃশাস থেকে তৈরি হয় শব্দ রাতারাতি
বিমূঢ়তা থেকে ওঠে মৃত্যুর মহান জাতিস্মর॥
কাব্যগ্রন্থ
'আমি ছিঁড়ে ফেলি ছন্দ, তন্তজাল'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।