আমার দরকার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
একটু হাওয়া আসুক, আমি গা খুলে বসি
একটু বৃষ্টি আসুক, আমি হাত পেতে দাঁড়াই
একটু- একটু করে তুমি এগিয়ে এসো
তাহলেই আমি ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়তে পারি।
এখন আমার এসবই করার দরকার
একটু টাকা--পয়সা আসুক, আমি তার ওপর উঠে বসি
একটু রসকস আসুক, আমি তাতে গা ভাসিয়ে দিই
লোকে যেমন পাহাড়ে ওঠে, লোকে যেমন নদীজলে যায়--
আমি এবার এসবেরই ভোগদখল চাই
তাহলেই আমি ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়তে পারি
এখন আমার এসবই করার দরকার।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।