জন্ম কোনাে মৃত্যুকেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মৃত্যুর ভিতরে এক মূর্তি আছে তরুণ তাপস
যে সর্বদা চক্ষু মুদে বসে থাকে
স্পন্দনবিহীন
চতুর্দিক ঘিরে থাকে, ক্রমাগত ছােটো হয়ে আসে ...
সে-ই এক আদিম জ্যোৎস্নার মতাে অপরূপ
নীলাভ শ্যাওলা
গাছের ছায়ার মধ্যে মিশে যেন সবার আড়ালে
মানুষের কষ্ট, ক্ষুধা, প্রেম আর পরিতাপ থেকে দূরে,
এক ছােটোখাটো রাজ্য গড়ে একাকীই আছে
নিতান্ত না গেলে নয়, তাই যায়,
প্রত্যেক মানুষ শহরের ইটকাঠ ছেড়ে ফেলে টুটফুটা জামা
ফেলে ও ছড়িয়ে যায়
নতুন কাপড়ে মেখে লাগে তার ভালাে ও সচ্ছল।
মৃত্যুর যেমন আছে তপস্যার মতাে ক্লান্তিহীন মনােস্থাপন
আছে ঠিকঠাক জন্মেরও তেমনি জন্মের তপস্যা যেন রক্তের ভিতরে .
গভীর গাভীর মতাে পেটে কোনাে
ভূমণ্ডলে কোনাে মানুষের ভালােবাসা দিয়ে মােড়া
মূল্যবান কিছু —
জন্ম কোনাে মৃত্যুকেই পরােয়া করে না।
কাব্যগ্রন্থ :
”জ্বলন্ত রুমাল"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।