কেবল মানুষই পারে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সুষমার মধ্যে গ্লানি পাত্র ভরে আছে।
জানি না বলেই ভাবি সুষমাই শান্ত অধীশ্বর
সকল প্রাণের,
জানি না বলেই ভাবি সুষমাই হৃদয়ে বসেছে
সমস্ত গানে,
সুষমার মধ্যে গ্লানি পাত্র ভরে আছে।
কেবল মানুষই পারে বিষমুক্ত করে দিতে বায়ু।
আয়ুর অধিক যায় মানুষেরই আয়ু।
অন্তর্গত বিষ ছেনে সুষমায় আনে
বহির্জগতে,
কেবল মানুষই পারে বিষমুক্ত করে দিতে বায়ু।
কাব্যগ্রন্থ ---:
"ও চিরপ্রণম্য অগ্নি"---
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।