দুঃসময়ে তোমায় আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃসময়ে তোমায় আমি ডাকতে পারি নিজের ঘরে
বলতে পারি সুখের কথা, দুঃখ সুদূর সরিয়ে রেখে
বলতে পারি, আর কখনও যেমন করে কথা বলিনি
দুঃসময়ে তোমায় আমি ডাকতে পারি নিজের ঘরে।
আমার ঘর তো চতুর্দিকেই, চতুর্দিকেই উদার দরজা
বারান্দায় নীল টবের কোলে ঝুলতে কৃপণ সব্ জিলতা
শিখর কি তার শাদায় ভারি, সুদূর দুঃখ সরিয়ে রেখে
বলতে পারি, আর কখনো যেমন করে কথা বলেনি
দুঃসময়ে তোমায় আমি ডাকতে পারি নিজের ঘরে।
কাব্যগ্রন্থ —“ভাত নেই, পাথর রয়েছে"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।