বলা যায়?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
খিড়কিপুকুরের মতো সমুদ্র পেয়েছি এবার গোপালপুরে।
বারান্দার নিচে শুরু তীর,
কাঁকড়া তুলেছে কলকা সারিবদ্ধভাবে।
মাখন নরম বালি মাড়াতে-মাড়াতে ছোটে
একপাল শিশু সহসা জলের দিকে
নৌকা নেই
কাটামেরন মামানো যায়নি,
সমুদ্রের দানো - পাওয়া ঢেউ তাকে ফিরিয়ে দিয়েছে ডাঙায়,
মুখ থুবড়ে আছে তারই পাশে গর্তে বসা মুখ জেলেদের
আকাশে মেঘের কষ জমা হয়, ঝরে
জলে মেশে সেই কষ।
তরল পাথর ভাঙে ঝড়ে ও ঝঞ্ঝায়
কী তীব্র উন্মাদ বৃষ্টি, মেঘডাক, ফেনা ...
আকাশ চাবুকে হলো ফালা ফালা, ভাঙনে চুরমার
নুলিয়াপাড়ায় আজ তিনদিন চুলোয়
আগুন পড়েনি।
অনভ্যস্ত হাতগুলি শুধুই বাড়ানো থাকে গলির আঁধারে…
কিছুমিছু চায়
কিন্তুু, কথাই বলে না …
বলা যায়?
কাব্যগ্রন্থ
"প্রচ্ছন্ন স্বদেশ"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।