অধর্ম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা, আমি অযোগ্যতার কানে
বারবার বলি-- ভুল করো, ভুল করো
তোমার ক্ষতি কী? ক্ষতি সবই নিষ্প্রাণে--
আবক্ষ-থরোথরো।
ভালোবাসা, আমি নির্জন দ্বীপে কাশ
ফুটিয়ে দেখেছি -- ফাঁকি
তোমার ক্ষতি কী? আমার সর্বনাশ
আমাকেই নেবে না কি!
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছো'
[কৃত্তিবাস ॥ মে ১৯৬৪]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।