মানুষের অক্ষমতা নিয়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষের অক্ষমতা নিয়ে কোনো রহস্য কোরো না!
কেননা , মানুষ বড়ো কষ্টে আছে , সীমাবদ্ধ আছে,
মানুষের আপনার জন তাকে পিছু টেনে ধরে ,
এগোতে দেয় না , শুধু কাছে রাখে কৃপণের মতো |
ভিখারির ভাঙা সানকি যেভাবে রেখেছে ভিখারিরা
সেইভাবে।
মানুষের অক্ষমতা নিয়ে তুমি রহস্য কোরো না ,
কেননা , প্রকৃতপক্ষে , তুমিও সে-কষ্টের মানুষ!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।