সালাম লহ
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
মাওলা আমার সালাম লহ এ সংসারের কাজে।
দীন-দুনিয়ার দুই কাজে মোর থেক হিয়ার মাঝে॥
কাজা করে নামাজ রোজা
না বই যেন পাপের বোঝা
দুনিয়াদারী ভুলে যেন দাহি' দুঃখ-লাজে॥
সঞ্চিত দৌলতের কিছু দান
জাকাতে যেন ফের-
দান করে মোর সব না হারাই,
শক্তি রেখো দানে।
কোরান হ'তে নীতি নিয়ে,
কাজে যেন দেই বিলিয়ে-
যেন কাবার পথে হই বিবাগী মোসাফিরের সাজে॥
দীন-দুনিয়ার দুই কাজে মোর থেক হিয়ার মাঝে॥
কাজা করে নামাজ রোজা
না বই যেন পাপের বোঝা
দুনিয়াদারী ভুলে যেন দাহি' দুঃখ-লাজে॥
সঞ্চিত দৌলতের কিছু দান
জাকাতে যেন ফের-
দান করে মোর সব না হারাই,
শক্তি রেখো দানে।
কোরান হ'তে নীতি নিয়ে,
কাজে যেন দেই বিলিয়ে-
যেন কাবার পথে হই বিবাগী মোসাফিরের সাজে॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।