মনে-বনে জানি না কিছুই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা দিয়েছিল বিধিমতো ছাপানো কাপাস।
এখন সে রং কেটে গেছে,
কেটেছেঁটে গেছে রাঙা সুতো,
অথিরবিজুরি মাকু পড়ে আছে শামুকের মতো
খোলে।
কম্বলের কোণা থেকে অদ্ভুত আগুন আজ
বুক জুড়ে বসে আছে আরেক কম্বলে...
অর্থ হয়?
অন্তত দুজনে কেউ মনে-বনে জানি না কিছুই।
কাব্যগ্রন্থ --
'কোথাকার তরবারি কোথায় রেখেছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।