বিভাগঃ কবিতা
এই কি সিন্ধুর হাওয়া
এই কি সিন্ধুর হাওয়া? রোদ আলো বনানীর বুকের বাতাস কোথায় গভীর থেকে আসে! অগণন পাখী উড়ে চ'লে গেলে তবু নীলাকাশ কথা বলে নিজের বাতাসে। রাঙা মেঘ- আদি সূর্য- স্বাভাবিক সামাজিক ব্যবহার সব ফুরিয়ে গিয়েছে কত দূরে। ...
জীবনানন্দ দাস
এই জল ভালো লাগে
এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে ধুয়েছে আমার দেহ — বুলায়ে দিয়েছে চুল — চোখের উপরে তার শান — স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, — আবেগের ভরে ঠোঁটে এসে চুমা দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে; এ...
জীবনানন্দ দাস
এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি
এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি — আমি হৃষ্ট কবি আমি এক; — ধুয়েছি আমার দেহ অন্ধকারে একা একা সমুদ্রের জলে; ভালোবাসিয়াছি আমি রাঙা রোদ, ক্ষান্ত কার্তিকের মাঠে — ঘাসের আঁচলে ফড়িঙের মতো আমি বেড়ায়েছি ...
জীবনানন্দ দাস
এই সব
বারবার সেই সব কোলাহল সমারোহ রীতি রক্ত,- ক্লান্তি লাগে যেন; তাহারা অনেক জানে- এই দূর মাঠে আমি খুঁজি নাকো জীবনের মানে শুধু এই মাঠ- রাত- আমারে ডেকেছে, আহা, বলেছি- 'যাবোনা আর'- কেন কেন যাবো? এই ধুলো গাভী ...
জীবনানন্দ দাস
এই পৃথিবীতে এক স্থান আছে
এই পৃথিবীতে এক স্থান আছে – সবচেয়ে সুন্দর করুণ : সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ; সেখানে ...
জীবনানন্দ দাস
এইসব ভাল লাগে
(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে আমারে ঘুমাতে দেখে বিছানায়,—আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল – এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল পৃথিবীর সবচেয়ে ক্ষ...
জীবনানন্দ দাস
এই সব দিনরাত্রি
মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো । এইখানে পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারার-দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে তাদের সম্রাট নেই,সেনাপতি নেই; - তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই; শরীর বিবশ হ’লে অবশেষ...
জীবনানন্দ দাস
এইখানে সূর্যের
এইখানে সূর্যের ততদূর উজ্জ্বলতা নেই। মানুষ অনেক দিন পৃথিবীতে আছে। 'মানুষের প্রয়াণের পথে অন্ধকার ক্রমেই আলোর মতো হ’তে চায়;'- ওরা বলে, ওরা আজো এই কথা ভাবে। একদিন সৃষ্টির পরিধি ঘিরে কেমন আশ্চর্য এক আভা দে...
জীবনানন্দ দাস
একদিন কুয়াশার এই মাঠে
একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি; হৃদয়ের পথ চলা শেষ হল সেই দিন — গিয়েছে যে শান — হিম ঘরে, অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছু কাল — পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছু দিন, এ...
জীবনানন্দ দাস
একটি পুরোনো কবিতা
আমরা মৃত্যুর দিকে জেগে উঠে দেখি চারিদিকে ছায়া ভরা ভিড় কুলোর বাতাসে উড়ে ক্ষুদের মতন পেয়ে যায়- পেয়ে যায়- অণুপরমাণুর শরীর একটি কি দু’টি মুখ- তাদের ভিতরে যদিও আমি দেখিনি কোনোদিন- তবুও বাতাসে প্রথম ...
জীবনানন্দ দাস