মূল বিষয়বস্তুতে যান

বিভাগঃ কবিতা

কহিল তারা, জ্বালিব আলোখানি

কহিল তারা, "জ্বালিব আলোখানি। আঁধার দূর হবে না হবে, সে অামি নাহি জানি।" (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কালো ঘোড়া

কালো অশ্ব অন্তরে যে সারারাত্রি ফেলেছে নিশ্বাস সে আমার অন্ধ অভিলাষ। অসাধ্যের সাধনায় ছুটে যাবে ব'লে দুর্গমেরে দ্রুত পায়ে দ'লে খুরে খুরে খুঁড়েছে ধরণী, করেছে অধীর হ্রেষাধ্বনি। ও যেন রে যুগান্তের কালো অ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কাঙালিনী

আনন্দময়ীর আগমনে , আনন্দে গিয়েছে দেশ ছেয়ে । হেরো ওই ধনীর দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে । উৎসবের হাসি - কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা , নিরানন্দ গৃহ তেয়াগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধনীর দুয়ারে দেখিবার...

রবীন্দ্রনাথ ঠাকুর

কে

আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো ! সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত । সে চলে গেল , বলে গেল না , সে কোথায় গেল ফিরে এল না , সে যেতে যেতে চেয়ে গেল , কী যেন গেয়ে ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কৃপণা

এসেছিনু দ্বারে ঘনবর্ষণ রাতে, প্রদীপ নিবালে কেন অঞ্চলাঘাতে। কালো ছায়াখানি মনে পড়ে গেল আঁকা, বিমুখ মুখের ছবি অন্তরে ঢাকা, কলঙ্করেখা যেন চিরদিন চাঁদ বহি চলে সাথে সাথে। কেন বাধা হল দিতে মাধুরীর কণা হায়...

রবীন্দ্রনাথ ঠাকুর

কেবল তব মুখের পানে চাহিয়া

কেবল তব মুখের পানে চাহিয়া, বাহির হনু তিমির-রাতে তরণীখানি বাহিয়া। অরুণ আজি উঠেছে– আশোক আজি ফুটেছে– না যদি উঠে,না যদি ফুটে, তবুও আমি চলিব ছুটে তোমার মুখে চাহিয়া। নয়নপাতে ডেকেছ মোরে নীরবে। হৃদয় মোর নিমেষ...

রবীন্দ্রনাথ ঠাকুর

মনের আকাশে তার

মনের আকাশে তার দিক্‌সীমানা বেয়ে বিবাগি স্বপনপাখি চলিয়াছে ধেয়ে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

বাহির হতে বহিয়া আনি

বাহির হতে বহিয়া আনি সুখের উপাদান। আপনা-মাঝে আনন্দের আপনি সমাধান। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

বাতাসে তাহার প্রথম পাপড়ি

বাতাসে তাহার প্রথম পাপড়ি খসায়ে ফেলিল যেই, অমনি জানিয়ো, শাখায় গোলাপ থেকেও আর সে নেই। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যের আবিষ্কার

কহিলেন বসুন্ধরা, দিনের আলোকে আমি ছাড়া আর কিছু পড়িত না চোখে, রাত্রে আমি লুপ্ত যবে শূন্যে দিল দেখা অনন্ত এ জগতের জ্যোতির্ময়ী লেখা।। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...