নীলপদ্ম লালপদ্ম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুটি নীলপদ্ম ঐ সরোবরে, লালপদ্ম কই?
লালপদ্ম গেছে এই খবর জানাতে
প্রতিষ্ঠান ছেড়ে, নিজ মূল ছিঁড়ে পরের বাড়িতে পরের কোঠায়
এক চিলতে দাবা, ছাঁচে জল পড়ে... পুরনো খড়ের রঙে রক্তের বাহার—
এই দেখে তার মন উচাটন, কেন সে থাকবে না?
ছাঁচতলায় তার নিজ রূপের আয়নায়–
মুখ দেখবে, সুখ দেখবে!
মানুষ চেনে না ঐ দুই পদ্ম, ভাবে ওকে যদি
ভালোবাসি, ও কেন বাসবে না?
মানুষ বাজারে গিয়ে ওকে বেচে কলমি শাক কেনে
আর কেনে রাঙা আলু—নীলপদ্ম হাসে
নীলপদ্ম ভাবে, যদি প্রতিষ্ঠান ভাঙে একা একা বেঁচে-বর্তে থেকে লাভ কবিদের,
আর কারো নয়।
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'ভালোবেসে ধুলোয় নেমেছি' অগ্রহায়ণ-১৩৮৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।