হারাতে হারাতে তাকে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমার শিকড় নেই, ডালপালা নেই পাতা নেই
মাংসে ঘোর দুঃখ আর হাড়ে আছে বাতাস বহতা
আমার বাগান নেই, মাটি নেই, মাতৃভূমি নেই
আমার স্বপ্নের মধ্যে ওড়ে শুধু ধুলো ও পাথর।
এই আমি,পৃথিবীর মানুষের মধ্যে একজনই
যার সব ছিলো, যার সব গেছে থেমে-থেমে,
একটি-একটি করে।
তা নিয়ে প্রকৃত কিছু বলার দরকার যেন নেই
তা নিয়ে কারুকে কিছু বলার দরকারও যেন নেই
অভিযোগ নেই,আছে হারাতে-হারাতে তাকে পাওয়া।
কাব্যগ্রন্থ --
পরশুরামের কুঠার
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।