প্রতিমূর্তি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেখানেই যাই তুমি কেঁপে ওঠো, ভুলে যেতে পারি
তােমার স্মৃতির সার হয়তাে, একাঁপন ভুলবাে না।
বস্তুত পাবাে না বলে সে কি মিথ্যা সুষমা প্রাণের,
অন্ধকারে হাওয়া লেগে স্বপ্নে - দেখা ভাঙা রাজবাড়ি?
অনেক গাছের বার্তা ভুলে গেছি সময় - সঞ্চারে,
অনেক নদীর গন্ধ ম্লান হয়ে এসেছে নাসায়,
কারাের কণ্ঠার শ্বেত মিলে গেছে অন্যের নয়নে,
কারাে–বা মুমুর্মু রূপ ঢেকে দেয় স্তব্ধ কেশভার।
যেখানেই যাই তুমি কেঁপে ওঠো ব্যর্থতা আমার॥
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।