মৃত্যুর ভিতরে আছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মৃত্যুর ভিতরে আছে অদ্ভুত সাঁতার।
জলের ভিতর দিয়ে ডানা দুটি ভেজা,
আকাশ বিষন্ন নয়, বরং ফিরোজা,
মৃত্যুর ভিতরে আছে অদ্ভুত সাঁতার।
সঞ্জীবিত দুটি হাত জীবনের শ্রম
ছিনিয়ে সে-হাত করে পাথর অক্ষম।
স্মৃতি ভালোবাসায় রাখে পাথরের পাশে,
পুরোনো দিনের স্বপ্ন যদি ফিরে আসে।
মৃত্যুর ভিতরে আছে অদ্ভুত সাঁতার।
সে দীঘির পার নেই, পারাপার নেই,
জীবন সম্পুর্ণ হবে শুধু মৃত্যুতেই,
মৃত্যুর ভিতরে আছে অদ্ভুত সাঁতার।
কাব্যগ্রন্থ. প্রকাশকাল
'কিছু মায়া রয়ে মায়া গেলো' জানুয়ারি ১৯৯৭
বইমেলা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।