আল্লা' নামের নায়ে চ'ড়ে
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
আল্লা' নামের নায়ে চ'ড়ে যাব মদিনায়।
মোহাম্মদের নাম হ'বে মোর
(ও ভাই) নদী পথে পুবাল বায়।।
চার ইয়ারের নাম হ'বে মোর সেই তরণীর দাঁড়,
কলমা শাহাদাতের বাণী হাল ধরিবে তা'র।
খোদারশত নামের গুন টানিব
(ও ভাই)নাও যদি না যেতে চায়।।
মোরনাও যদি না চলিতে দেয় সাহারার বালি,
মরুভূমে বান ডাকার, পানি দিব ঢালি',
চোখের পানি দিব ঢালি'।
তাবিজ হ'য়ে দুলবে বুকে কোরান, খোদার বাণী;
আঁধার রাতে ঝড়-তুফানে আমি কি ভয় মানি!
আমি তরে' যাব রে
তরী যদি ডুবে' তারে না পায়।।
মোহাম্মদের নাম হ'বে মোর
(ও ভাই) নদী পথে পুবাল বায়।।
চার ইয়ারের নাম হ'বে মোর সেই তরণীর দাঁড়,
কলমা শাহাদাতের বাণী হাল ধরিবে তা'র।
খোদারশত নামের গুন টানিব
(ও ভাই)নাও যদি না যেতে চায়।।
মোরনাও যদি না চলিতে দেয় সাহারার বালি,
মরুভূমে বান ডাকার, পানি দিব ঢালি',
চোখের পানি দিব ঢালি'।
তাবিজ হ'য়ে দুলবে বুকে কোরান, খোদার বাণী;
আঁধার রাতে ঝড়-তুফানে আমি কি ভয় মানি!
আমি তরে' যাব রে
তরী যদি ডুবে' তারে না পায়।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।