রাগের কথা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আগের কথা হয়নি তােমায় বলা
আগের কথা কিছুই ছিলাে নাকি ?
এমন ছিলাম সকালবেলা থেকে
গভীর, মরা, ভাঙা - মেঘের মতাে ?
রাগের কথা হয়নি তােমায় বলা
কেবল চেয়ে অমল মুখপানে
তিরস্কার নিভেছে মৃদুদীপ
কোথায় হায় চলছি, কেবা জানে।
নদীর মাঝে তােমার নৌকাটির
হয়তাে মাঝি ঘুমায় কান পেতে
জানি না, কাল দুজনে মিলে জেগে
তােমার গালে ম্লান চুলের দাগ।
আমি কি আজও অনিশ্চিত খুশি
তােমার চোখে দেখেছি জাগ্রত
ভুল আমার হলাে কি শেষবার
আগের কথা বলবাে কার কাছে।
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।