জানিনা কে সাংকেতিক বেশি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জানিনা কে সাংকেতিক বেশি
ভাস্-এ ফুল, নাকি তার নিচে
মুঠি-ফেঁসে ঝরা পাপড়ি
রোগে-ভরা,পতনে মলিন
জানিনা কে সাংকেতিক বেশি
মৃত্যু ও পাথর...
দুভাবে আঘাত সহ্য করা
জানিনা কে সাংকেতিক বেশি !
(পঁচিশে বৈশাখের কবিতা)
১৩৭৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।