আমাকে সেই সঙ্গে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমাকে সেই সঙ্গে যদি ডুবিয়ে দিতে
তাহলে আর
এমনি দুহাত শূন্য, ফাঁকায়
চলতে থাকা
ঘটতো না আর
আমাকে সেই সঙ্গে যদি ডুবিয়ে দিতে!
তোমার মতন একলষেঁড়ে,নিরতিশয় ইচ্ছে -সাঁতার
দিচ্ছো এখন,ও চাঁদ সাক্ষী
আমায় কিছু আপ্তবাক্যি.....
নগদ বিদায়,না দিলে হয়?
১৬/১২/৬৬
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।