দশমী ও বিসর্জনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালােবাসা দিয়ে আমি তােমার সর্বাঙ্গ মুড়ে দেবাে
ফুলে ও কাঁটায় আমি তােমার সর্বাঙ্গ মুড়ে দেবাে,
যাতে ফুল পেতে গেলে আমিও কাঁটায় বিদ্ধ হই,
অন্য কোনাে অন্ধ চোখ কেবলি কাঁটার ঝাঁটা খাবে।
তুমি ছাড়া চরাচর কাছে ছিলাে অত্যন্ত আপন
আগুপাছু ছিলাে শুধু মেঘ বৃষ্টি আলাে অন্ধকার।
শ্মশান মশান ছিলাে, আর ছিলাে মাৎসর্য-ভুবন,
কাছে থেকে তুমি ছিলে বহুদূর সম্মুখে যাবার।
যৌবন এখন নষ্ট, কীটদষ্ট হয়েছে শরীর
ভালােবাসা দিয়ে আজই তােমার সর্বাঙ্গ মুড়ে দেবাে।
২৫ আগস্ট ১৯৮৮
কাব্যগ্রন্থ --
আমাকে জাগাও
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।