নদী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষগুলাে পুড়ছে কাঠের টেবিল জুড়ে
মানুষগুলাে পুড়ছে কেবল একা - একা
মানুষগুলাে লুকোচ্ছে মুখ গর্ত খুঁড়ে
একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা।
নদী, কিন্তু, আছেই পড়ে বনের ধারে
পাথরগুলাে সেই নদীটি দিচ্ছে চাপা
যাতে মানুষ সহজে যায় নদীর পারে
এইভাবে সে - ই পথটি মাপা।
আরেকটি পথ আছে, কেবল অনেক পথের
সঙ্গে, নেহাৎ জট পাকিয়ে, নদীর পাশে
মানুষ তাকে ভালােই বাসে !
এক পা বাড়ায়, দুই পা পিছে
মানুষ পােড়ে একলা মিছেই শহর জুড়ে
একটি পাখি ঠিক পেয়েছে নদীর দেখা।
কাব্যগ্রন্থ -
' ভালোবেসে ধুলোয় নেমেছি '
প্রকাশকাল :
অগ্রহায়ণ-১৩৮৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।