জীবনের কোলে বসে মরণের এই অবসাদ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অতি দূরে — মাথার উপরে ওঠে চাঁদ
জীবনের কোলে বসে মরণের এই অবসাদ
সহনীয় কবে?
বলে যাও — এ - পৃথিবী তোমার মতন সত্য হবে।
পাহাড়ে মালার মতো জ্বেলো না আগুন
আমায় যে করেছিলো খুন
তাকে তুমি অযথা জানাবে
কর্কশ ছুরিকা এক ভরে দিয়ে রঙিন কিংখাবে
প্রেমের বিদায়
তোমায় জ্বালাতে গিয়ে আমারি সর্বাঙ্গ জ্বলে যায়।
অতি দূরে — মাথার উপরে ওঠে চাঁদ
জীবনের কোলে বসে মরণের এই অবসাদ
কবে শেষ হবে?
কাব্যগ্রন্থ. প্রকাশকাল :
'ধর্মে আছো জিরাফেও আছো' ১৩৭০/১৩৭২
বঙ্গাব্দ
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।