প্রেমশূন্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবেসেছিলাম একদা,
তাও কি হাওয়ায় ভেসে যাবে?
তাও কি উৎপন্ন করবে স্রোত?
আমার চাওয়ায় এবং প্রাপ্তিতে হবে ধন্য?
একী ভিখিরীর ভিক্ষা নয়,
একী ভগ্ন ভঙ্গিমা তোমার -
ভূত, ভয়, অন্ধকার-হারা?
ভালোবেসেছিলাম একদা,
তাও কি হাওয়ায় ভেসে যাবে?
তাও কি ফলতঃ প্রেমশূন্য?
অমৃত, আষাঢ় ১৩৬৯
কাব্য গ্রন্থ --
'কিছু মায়া রয়ে গেলো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।