ভালোবাসা সব জানে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যাবার সময় হলো, তাই এ-উচ্চণ্ড ভালোবাসা —
ভালোবাসা ঘরে-বাইরে, ভালোবাসা দ্বিধাহীন জ্বর।
ভালোবাসা থেকে আসে রমণী-কিশোরী পরস্পর,
চুম্বনে কী মমতল তৃপ্ত করে আশা—
ভালোবাসা সব জানে, গোপনে আকণ্ঠ ভালোবাসা।
শুয়ে-বসে ভালোবাসা, ভালোবাসা দাঁড়িয়ে-দাঁড়িয়ে,
পুরাতন হাসি সেকি নূতন নূতনতর হয় ?
স্পর্শময় ভালোবাসা দেহে লেগে থাকে সর্বক্ষণ,
নিষ্পাপ কিশোরী কীসে তীরবিদ্ধ—
ভালোবাসা সব জানে, ভালোবাসা অক্ষত-মোহন।
কাব্যগ্রন্থ :
'কিছু মায়া রয়ে গেলো'
শারদীয় পরিচয়, ১৯৯২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।