পাখি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাখি যেমন ওড়ে, যেমন ওড়ায়
তার স্মৃতি এক সহাস্য ধুপ পোড়ায়
গন্ধ গেলে আর যা কিছু থাকে
বিষণ্ণ, সেই নাম কি মনে রাখে -
একাকী ফুল তুচ্ছ ফুলের তোড়ায়?
পাখি যেমন ওড়ে, যেমন ওড়ায়
তার স্মৃতি এক সহাস্য ধূপ পোড়ায়।
বিতান,২১.১১.১৯৬৮
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।