স্থান থেকে
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
স্থান থেকে স্থানচ্যুত হ'য়ে
চিহ্ন ছেড়ে অন্য চিহ্নে গিয়ে
ঘড়ির কাঁটার থেকে সময়ের স্নায়ুর স্পন্দন
খসিয়ে বিমুক্ত ক'রে তাকে
দেখা যায় অবিরল শাদা-কালো সময়ের ফাঁকে
সৈকত কেবলই দূর সৈকতে ফুরায় ;
পটভূমি বার-বার পটভূমিচ্ছেদ
ক'রে ফেলে আঁধারকে আলোর বিলয়
আলোককে আঁধারের ক্ষয়
শেখায় শুক্ল সূর্যে ; গ্লানি রক্তসাগরের জয়
দেখায় কৃষ্ণ সূর্যে ; ক্রমেই গভীর কৃষ্ণ হয়।
চিহ্ন ছেড়ে অন্য চিহ্নে গিয়ে
ঘড়ির কাঁটার থেকে সময়ের স্নায়ুর স্পন্দন
খসিয়ে বিমুক্ত ক'রে তাকে
দেখা যায় অবিরল শাদা-কালো সময়ের ফাঁকে
সৈকত কেবলই দূর সৈকতে ফুরায় ;
পটভূমি বার-বার পটভূমিচ্ছেদ
ক'রে ফেলে আঁধারকে আলোর বিলয়
আলোককে আঁধারের ক্ষয়
শেখায় শুক্ল সূর্যে ; গ্লানি রক্তসাগরের জয়
দেখায় কৃষ্ণ সূর্যে ; ক্রমেই গভীর কৃষ্ণ হয়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।