শুদ্ধসীমার জন্যে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এতক্ষণে শুদ্ধসীমা থেকে যাত্রা করি---
শুরু, এতক্ষণে আমি মাঠঘাট পার হয়ে এসেছি।
অশুদ্ধ সীমায় আমি ছিনু দীর্ঘদিন,
দীর্ঘদিন বাদে আমি শুদ্ধসীমা পাবো।
সেখানে রয়েছে সব বন্ধু পরিজন
পুরনো প্রেমিকা আছে,সন্ততি সকল,
আছে আছে সব আছে, এবার যাত্রায়
সবাইকে সঙ্গে নিয়ে যাবো আমি শুদ্ধসীমা ছুঁয়ে।।
শারদীয়া আনন্দবাজার,
১৯৮৪
কাব্যগ্রন্থ --
সকলে প্রত্যেকে একা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।