আজ–কালের গপপো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ধুলোতে ওই ঘুর্ণি, ঘোরে সুদর্শন পোকা
দূরের চিঠি কাছে আনাও সুদর্শন পোকা
শুভ খবর কাছে আনাও, দাবার চালে দোলা বানাও
হা-পিত্যেশ নোলা বানাও দর্শন পোকা।
আঙুল চেলে গণ্ডি করি সুদর্শন পোকা
নিখাকি হাতে গড় করেছি সুদর্শন পোকা
ধুলোর ঘর ভাঙো তুখোড় সুদর্শন পোকা
বেরিয়ে এসো, মন্দ বেশে সুদর্শন পোকা।
তামাভরণ যেটুকু ছিলো স্যাকরাবাড়ি গেলো
চার খেজুরগাছের রস মোল্লাবাড়ি পেলো
পরার কানি হাতের পানি ; মরার কাঠ কই?
ছেলেপুলের বুক না তো ও, ডোঙার ওপর ছই
লোকটা আছে, না ফুঁকে গাছে–
দিও না মোকে ধোঁকা আজ না দিলি ,
কাল করো না সুদর্শন পোকা॥
কাব্যগ্রন্থ :
'আমি চলে যেতে পারি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।