তোমাকে
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
তুমি আমার রক্তপ্রবাহে অবিরাম সাঁতার কাটছো
তাই আমি হৃদয়ের অন্ধকারকে উৎসর্গ করেছি অবিনাশী শ্লোক
ঘুম ঘুম দুপুরে আমি জেগে থাকি
আর কৃষ্ণগহ্বরের মত টেনে নেই আলো
ধূসর সবুজ পাতা,তার নিচের ছায়া,
ছায়ার নিচে ক্লান্ত মানুষ
প্রতিটি দৃশ্যপট থেকে সারবস্তু এনে রক্তে মেশাই
আর হাঁটি,পলিমাটিতে তোমার গন্ধ
আর পিচঢালা পথ থেকে থেকে নিঃশ্বাস নেয়
প্রচন্ড আলোয় ঘোর লাগা চোখে দেখি
সেই পথ সন্ধ্যার অন্ধকারে বাতাসে উড়ন্ত
উড়নার নির্দেশিত অসীমের পথে যায়
আর তার তপ্তশ্বাসে কামনার উদগারিত লাভা ঝরে
রাতের হলুদ আলোতে চাঁদ ডুবে যায়
পূর্ব্জন্মের স্মৃতির থেকে উঠে আসে পাহাড়ের আড়ালে সাগরের
শব্দের আড়াল আর জোছনামদির সুখস্বপ্ন।
তুমিই ছিলে,এই বাঁশবন, সুপুরি আর চাঁপার তীব্র গন্ধে আগেও
সমুদ্রে ডুবে যাওয়া হাত তোমার ছিল
আর আমাকেই ভাসিয়েছ ভেলায়
আমিই বাজিয়েছিলাম নরকে
সুরসোহাগে তন্দ্রা লাগানো বাঁশি
রক্তপ্রবাহে ভুলে যাওয়া মুহূর্তগুলো খুঁজে ফিরি
যারা স্বাদ,গন্ধ,স্পর্শ আর শব্দ হয়ে মুহুর্মুহু
ফুটে উঠছে আজকের পৃথিবীতে
আর যা কিছু দেখছি নতুনমতো,মিলিয়ে নেই
আর তুমি সাঁতার কাটছো
এক অখন্ড মহাকাল ধারণ করা,রক্তপ্রবাহে।
তাই আমি হৃদয়ের অন্ধকারকে উৎসর্গ করেছি অবিনাশী শ্লোক
ঘুম ঘুম দুপুরে আমি জেগে থাকি
আর কৃষ্ণগহ্বরের মত টেনে নেই আলো
ধূসর সবুজ পাতা,তার নিচের ছায়া,
ছায়ার নিচে ক্লান্ত মানুষ
প্রতিটি দৃশ্যপট থেকে সারবস্তু এনে রক্তে মেশাই
আর হাঁটি,পলিমাটিতে তোমার গন্ধ
আর পিচঢালা পথ থেকে থেকে নিঃশ্বাস নেয়
প্রচন্ড আলোয় ঘোর লাগা চোখে দেখি
সেই পথ সন্ধ্যার অন্ধকারে বাতাসে উড়ন্ত
উড়নার নির্দেশিত অসীমের পথে যায়
আর তার তপ্তশ্বাসে কামনার উদগারিত লাভা ঝরে
রাতের হলুদ আলোতে চাঁদ ডুবে যায়
পূর্ব্জন্মের স্মৃতির থেকে উঠে আসে পাহাড়ের আড়ালে সাগরের
শব্দের আড়াল আর জোছনামদির সুখস্বপ্ন।
তুমিই ছিলে,এই বাঁশবন, সুপুরি আর চাঁপার তীব্র গন্ধে আগেও
সমুদ্রে ডুবে যাওয়া হাত তোমার ছিল
আর আমাকেই ভাসিয়েছ ভেলায়
আমিই বাজিয়েছিলাম নরকে
সুরসোহাগে তন্দ্রা লাগানো বাঁশি
রক্তপ্রবাহে ভুলে যাওয়া মুহূর্তগুলো খুঁজে ফিরি
যারা স্বাদ,গন্ধ,স্পর্শ আর শব্দ হয়ে মুহুর্মুহু
ফুটে উঠছে আজকের পৃথিবীতে
আর যা কিছু দেখছি নতুনমতো,মিলিয়ে নেই
আর তুমি সাঁতার কাটছো
এক অখন্ড মহাকাল ধারণ করা,রক্তপ্রবাহে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
ধন্যবাদ ...
রিয়াজুল আলম ভূঁইয়া • ২৮/৫/২০২৬
Vesh bhalo laglo
রিয়াজুল আলম ভূঁইয়া • ২৮/৫/২০২৬
khub valo laglo
পথ হারা পথিক • ২৮/৫/২০২৬
চমৎকার লিখেছেন।
স্বপ্ন অধরা • ২৮/৫/২০২৬
ধন্যবাদ পড়ার জন্য।
রিয়াজুল আলম ভূঁইয়া • ২৮/৫/২০২৬
darun lekha !
সফিউল্লাহ আনসারী • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।