ভুলে যাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালো নেই, ভালো থাকা, এত অসম্ভব ভালো থাকা
কে বলে চুকেছে কাল? ইন্দ্রিয়ের, রুদ্ধ সাহসের—
কে বলে চুকেছে কাল? ভালো থাকা ভালো-মন্দে থাকা
ঈষৎ ঐশ্বর্য তারই, লোকালয়ে এবং বিমানে
উড়ে যেতে যেতে যদি নিষিদ্ধ সুবাস বক্ষে আনে ...
ঈষৎ ঈশ্বর্য তারই -লোকালয়ে এবং বিমানে।
ভুলে যাই ... কাছে দূরে সামনে -
পিছনে ভুলে যাই হয়তো ভোলার মধ্যে আছো তুমি ...
কে হাত বাড়ালে ? ভুলে যাই ... কাছে দূরে সামনে - পিছনে ভুলে যাই।
বাতুল মোহের টান, জেনেছিলো সে ওই কার্তিক অঘ্রানের কোলে
শুয়ে ইতিমধ্যে পেয়েছে সঠিক নিমন্ত্রণ, ভুলে যাই, ভুলে ভুলে ভুলে ভুলে যাই॥
কাব্যগ্রন্থ
অঙ্গুরী তোর হিরণ্যজল
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।