ঐ সমস্ত নদী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঐ সমস্ত নদী আমায় কাছে ডাকতো যদি
আমি হতাম হিরণ্ময়
আমার নদীর উপর আলো
আমায় মানুষ বাসতো ভালো।
তার বদলে ডাঙা, আমার হাত দুখানি রাঙা
আমি জোর করে হই জয়ী
সারাদিনের পরও
আমি পাই না অবসর…
শুধুই বেঁচে থাকতে হয়।
অগ্রন্থিত কবিতা
২৬/০৭/১৯৭০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।