চঞ্চল পাখায় পড়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চঞ্চল পাখায় পড়ে মেঘ বৃষ্টি -জল
উড্ডীন সন্ন্যাস তব হলাে না সফল
হে বিরহী
উড়ে যাও পরপারে অস্তিত্বের বিপন্নতা বহি
আমি হেথা পড়ে থাকি একা
বৃষ্টিতে উচ্ছন্ন যায় দেখা
গ্রাম, বনস্থলী
হে সন্ন্যাসী সেদিনের নিয়েছিলে প্রেমের অঞ্জলি।
আজ কোন দেশান্তরী হাওয়া
তােমার সম্পূর্ণ করে চাওয়া
নগর দখল
চঞ্চল পাখায় পড়ে জল
যাবে দূর টিড্ডিম-ইম্ফল
কিংবা কেবা জানে
দেশান্তর ভালােবেসে শেষ হবে বৃহতের টানে!
অগ্রন্থিত কবিতা
গণবার্তা ০১.০৭ .১৯ ৬৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।